মিষ্টি কুমড়ার অতি পরিচিত একটি রোগ পাউডারী মিলডিউ। এটি একটি ছত্রাকজনিত রোগ। উচ্চ আদ্রতা, আগাছা, স্যাঁতস্যাঁতে পরিবেশে এ রোগ বেশি দেখা যায়। গাছের নিচের দিকে পাতায় এ রোগটি বেশি দেখা যায়।
রোগের লক্ষণ ও প্রতিকার:
- পাতার উভয় পাশে প্রথমে পাউডারের মত সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। এগুলো মূলত ছত্রাকের মাইসেলিয়াম। এ মাইসেলিয়াম গুলো ধীরে ধীরে পুরো পাতায় ছড়িয়ে পরে, তখন পাতা গুলোর উপর একটা সাদা আবরন তৈরি হয়। এতে গাছের সালোক সংশ্লেষণের হার কমে যায়। পাতা শুকিয়ে যায়
- গাছের ফুল ও ফল আক্রান্ত হলে ফুল/ফল ঝরে যায়
- রোগের তীব্রতা বেশি হলে পুরো গাছ মারা যায়
- তাই আক্রমণের শুরুর দিকে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে
দমন ব্যবস্থাপনা
- ফসলের জমি আগাছামুক্ত রাখা
- গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে অথবা মাটিতে পুতে ফেলা
- রোগের লক্ষণ দেখা দিলেই ন্যাশনাল এগ্রিকেয়ার এর বেনডাজিম ৫০ ডব্লিউপি ব্যবহার করা।
- ডোজঃ প্রতি লিটার পানিতে ২ গ্রাম বেনডাজিম মিশিয়ে ভালভাবে স্প্রে করেতে হবে।
Recommended Solution

